উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটরে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৪ নভেম্বর ২০২৬ বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার নাটোর ডায়াবেটিক সমিতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ এবং সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মখলেছুর রহমান। বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং এখনো অনেক মানুষ তাদের আক্রান্তের বিষয়ে অবগত নন।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদরোগ, স্ট্রোক, কিডনী জটিলতা ও অন্ধত্বসহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হওয়ায় সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এর আগে ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নাটোর ডায়াবেটিক সমিতি আজ পুরনো বাসস্ট্যান্ডে এবং আগামীকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও রেল স্টেশন এলাকায় দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচি গ্রহণ করেছে।