উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুধ ও কলা একসঙ্গে খেলে শরীর কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি পায়। এসব উপাদান শরীরের শক্তির চাহিদা পূরণে সহায়তা করে। বিশেষ করে ব্যায়ামের পর এই খাবার খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে।
যারা স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে চান, তাদের খাদ্যতালিকায় দুধ ও কলা রাখা যেতে পারে। কারণ, এই দুই খাবার একসঙ্গে খেলে তুলনামূলক বেশি ক্যালরি ও পুষ্টি পাওয়া যায়। তবে ওজন বাড়াতে হলে প্রতিদিন শরীর যত ক্যালরি খরচ করে, তার চেয়ে বেশি ক্যালরি গ্রহণ করতে হবে।
দুধে থাকা প্রোটিন পেশির বৃদ্ধি ও ক্ষয়পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি দুধ ও কলা খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে। বিশেষ করে ব্যায়ামের পর এটি ভালো নাশতা হতে পারে।
দুধের প্রোটিন ও কলার আঁশ পেট কিছুটা বেশি সময় ভরা রাখতে সাহায্য করে। ফলে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে এটি মাঝেমধ্যে স্বাস্থ্যকর নাশতা হিসেবে খাওয়া যেতে পারে। সকালের নাশতা হোক কিংবা বিকেলের খাবার—দুধ ও কলার মিশ্রণ অনেকেরই পছন্দের।
অনেকের ধারণা, দুধ ও কলা একসঙ্গে খেলে শরীরে বিষক্রিয়া হয় কিংবা হজমের সমস্যা তৈরি হয়। তবে এই দুই খাবার একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সুস্থ মানুষের ক্ষেত্রে সাধারণত এটি নিরাপদ।