উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিনে চ্যানেল আই নির্মাণ করেছে 'রুনা মহল' নামের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমেই কিংবদন্তি এই শিল্পীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার।
অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীর তনয়া সংগীতশিল্পী আঁখি আলমগীর। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর শিল্পীর জন্মদিন রাঙাতে শুভেচ্ছা উপহার হিসেবে এই স্বর্ণের গিটার তুলে দেন।
উপহার পেয়ে রুনা লায়লা নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এই অনুষ্ঠানে তার জীবনের বহু অজানা তথ্য জানা যাবে। আরিফ খানের পরিচালনায় এবং অনন্যা রুমার প্রযোজনায় টাইমজোন-'রুনা মহল' অনুষ্ঠানটি আগামীকাল রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।