উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২২৪ বোতল অবৈধ মাদক এসকাফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১। এ সময় মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার ১৮ নভেম্বর সকালে শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী গ্রামে এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ডুলিপাড়া এলাকায় অভিযান চালানো হয় এবং সকাল সাড়ে ৭টার দিকে মো. খোররাম ওরফে সুমন ও শ্রী প্রভাত কর্মকারকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ১৭৩ বোতল এসকাফ, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ১৪ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর সকাল ৮টা ৪০ মিনিটে নলডুবরী গ্রামে অভিযান চালিয়ে শ্রী পবন কর্মকারকে ৫১ বোতল এসকাফ ও একটি বাটন মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডুলিপাড়া এলাকার মো. খোররাম ওরফে সুমন, নলডুবরী এলাকার শ্রী প্রভাত কর্মকার এবং একই এলাকার শ্রী পবন কর্মকার যারা সবাই শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের বাসিন্দা। অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।