উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের নতুন সম্ভাবনাময় পর্যটন ও রিভার ভিউ এলাকা কালুরঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত কর্ণফুলীর পাড়ের নয়নাভিরাম লিংক রোডে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে ২,৫০০টি গাছের চারা রোপণ করা হবে বলে জানানো হয়েছে।
টি ফাউন্ডেশন ও টিম মানুষ যে পরিবার যৌথভাবে এই মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও সৌজন্যে রয়েছেন টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং যমুনা টিভির জয়েন্ট এক্সিকিউটিভ প্রডিউসার মোহাম্মদ তারেক।
লাবিব মার্কেটিং কোম্পানির পক্ষ থেকে এই সবুজায়ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করা হয়েছে। ব্যবসার পাশাপাশি সমাজ, পরিবেশ ও মানুষের কল্যাণে কাজ করাকে একটি নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করা হয়।
মিডিয়ার কর্মীদের উপস্থিতি এই সুন্দর উদ্যোগকে ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করা হয়। আজকের এই ছোট্ট উদ্যোগ একদিন বেড়িবাঁধকে আরও সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে তুলবে বলে আয়োজকরা মনে করেন।