উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এইচএসসি পাস প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ১৫০ জন কর্মী নিয়োগ দেবে। অভিজ্ঞতা ছাড়াই এ পদে আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে মোট ১৫০ জন নিয়োগ দেওয়া হবে। এটি বেসরকারি প্রতিষ্ঠানের পূর্ণকালীন চাকরি। কর্মীদের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা উচ্চমাধ্যমিক পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে, তবে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল ও বেতন
নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার প্রস্তুতি থাকতে হবে। মাসিক বেতন ২১ হাজার থেকে ২২ হাজার টাকা। বেতনের পাশাপাশি রয়েছে টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড ভাতা, পণ্যভিত্তিক প্রণোদনা, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ।
দায়িত্ব ও কাজের ধরন
নিয়োগপ্রাপ্ত সেলস রিপ্রেজেন্টেটিভদের রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে। পাশাপাশি নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, বিক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পণ্যের বিস্তৃত বিতরণ নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপ্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন। বিজ্ঞপ্তিতে সরাসরি সাক্ষাৎকারের ক্ষেত্রে জীবনবৃত্তান্তের (সিভি) সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়ার কথা বলা হয়েছে। যাচাইয়ের জন্য এসব কাগজপত্রের মূল কপিও সঙ্গে রাখতে হবে।