উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুরের রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের দেশব্যাপী উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর, সোমবার, দুপুর ২টায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী মিয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও তথ্য সংগ্রহকারীদের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ কাজী জাহিদুর রহমান লেবু, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শেখ আমিনুল ইসলামসহ অনেকে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, তথ্য সংগ্রহকারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।