উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১৩তম থেকে ১৯তম গ্রেডে বিভিন্ন পদে মোট ১১৯ জন কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদগুলোতে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে।
উলিখিত পদগুলোর জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং নির্বাচিত প্রার্থীরা পদ ভেদে নির্ধারিত বেতন স্কেলে বেতন লাভ করবেন।