উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুশাল মেন্ডিসের রেকর্ড গড়া ব্যাটিংয়ের সুবাদে পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। তবে এর আগে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল পাকিস্তান।
মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে কুশাল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ের বদৌলতে মাত্র ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় পায় শ্রীলঙ্কা। ৪৮ বলে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন কুশাল মেন্ডিস।
এই ঐতিহাসিক ইনিংসের পথে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক বনে গেছেন মেন্ডিস। ম্যাচের আগে ২৭৮৪ রান নিয়ে তালিকার শীর্ষে থাকা পাথুম নিশাঙ্কাকে পেছনে ফেলে মেন্ডিসের বর্তমান সংগ্রহ দাঁড়িয়েছে ২৭৯১ রান। এছাড়া দলের জয়ের পথে কামিন্দু মেন্ডিস ২৭ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন এবং সিনেথ জয়াবর্ধনে করেন ২৬ বলে ২৮ রান।