উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শরীয়তপুরের জাজিরা উপজেলা যুবদলের সহ-সভাপতি রুবেল শেখের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা প্রশ্ন উঠছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রুবেল শেখের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখা যায়। তবে ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে এবং কীভাবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করছেন।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, রুবেল শেখের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। তবে আগের এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ভিডিওটি নিয়ে বক্তব্য জানতে রুবেল শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।