উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যান্সারসহ সাতটি মারাত্মক রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে এবার নতুন করে আবেদন করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অনুদান পাননি, তাদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে না।
সংশ্লিষ্ট রোগীদের নতুন নীতিমালার আলোকে পুনরায় আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, সহায়তার আওতায় থাকা রোগগুলোর মধ্যে রয়েছে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া। নতুন অর্থবছরে অনুদানের পরিমাণ ও রোগের আওতা বৃদ্ধি করে সংশোধিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
পূর্বের অপেক্ষমাণ আবেদনগুলো ২০১৯ সালের নীতিমালা অনুযায়ী করা হয়েছিল। এই কারণে আগের আবেদনগুলো স্থানান্তর না করে নতুন নীতিমালার আলোকে নতুন করে আবেদন আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরকে এই অনুদানের অর্থ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।