উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৬ থেকে ১০ গ্রেডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ ক্যাটাগরির এই মোট পদসংখ্যা ২২০টি এবং এতে আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। এসব পদে গ্রেড-৯ এর বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা, গ্রেড-১০ এর বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং গ্রেড-৬ এর বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সিনিয়র অফিসার পদে ইলেকট্রিক্যাল, টেক্সটাইল, লেদার, আর্কিটেকচার, মেকানিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ার। এছাড়া সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অফিসার পদে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট), ফিনান্সিয়াল এনালিস্ট ও সিনিয়র অফিসার (নিরীক্ষাসহ) বিভিন্ন পদ রয়েছে।
১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত সকল পদের প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে, তবে ১৫ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রাপ্ত সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে এবং ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।