উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনা-৩ আসনের দৌলতপুর ও আড়ংঘাটা থানাধীন প্রতিটি শারদীয় দুর্গোৎসবে আর্থিক অনুদান এবং নতুন কাপড় উপহার পাঠিয়েছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
আজ দিনব্যাপী তার ব্যক্তিগত প্রতিনিধিদের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে এসব উপহার ও অনুদান পৌঁছে দেওয়া হয়।
এ সময় বিএনপি খুলনা মহানগরের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক কাজী মাহমুদ আলী ও সদস্যসচিব চৌধুরী শফিকুল ইসলাম হোসেন হুইপের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
তারা বলেন, হুইপ বকুল মনে করেন খুলনা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক এবং এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে।