উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অ্যান্ড্রয়েড বা আইওএস নয়, সম্পূর্ণ নতুন প্রযুক্তির হাত ধরে বাজারে আসতে চলেছে স্যামসাঙের স্মার্ট চশমা। চলতি বছরের নভেম্বর মাস থেকেই বিপণীতে পাওয়া যাবে এই নতুন ডিভাইসটি। মেটাকে টক্কর দিতে আসরে নামছে দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় টেক জায়ান্ট।
স্মার্ট চশমাটিতে কী কী সুবিধা মিলবে, তা এখনও গোপন রেখেছে স্যামসাং। তবে ডিভাইসটির ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যার ফলে গ্যাজেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।
সূত্রের খবর, এই স্মার্ট চশমার হার্ডওয়্যার তৈরি করেছে স্যামসাং এবং কোয়ালকম। এর সফটওয়্যার পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করবে মার্কিন টেক জায়ান্ট গুগ্ল। ফলে ব্যবহারকারীরা গ্যালাক্সি এস-২৫ বা এস-২৬ স্মার্টফোনের মতো অভিজ্ঞতা পাবেন।
টেক বিশ্লেষকদের একাংশের দাবি, ভারতের বাজারে এক লাখ টাকার বেশিতে বিক্রি হবে স্যামসাঙের স্মার্ট চশমা। অন্য দিকে, চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ডিভাইস তৈরিতে নেমেছে চিনা সংস্থা ইনস্টা৩৬০। মেটাকে টেক্কা দিতে তারা একটি ক্যামেরা-যুক্ত নতুন স্মার্ট চশমা নিয়ে গবেষণ চালাচ্ছে।