উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বলিউড অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। 'আরশোলা'দের সমর্থনে সুর চড়ানোর কারণেই তার বিরুদ্ধে এই শাস্তির খাড়া নেমে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে নেটভুবন ও মায়ানগরীর সিনেপাড়া।
এহেন পরিস্থিতিতে এবার এক বিস্ফোরক পোস্ট সামনে এনেছেন ইমরান খান। মোদি বিরোধী পোস্ট করার জন্য তাকে পনেরো লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ না করেই সম্পূর্ণ বিনামূল্যে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
ইনস্টাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশট এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। নেটিজেনদের একাংশের অনুমান এই স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি। তবে এই ভাইরাল পোস্টের বিরুদ্ধে অভিনেতা ইমরানের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।