উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদে ৬ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সংশোধনী প্রকাশ করা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ১০০ টি থাকলেও ১৩ অক্টোবর প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে পদ কমেছে ১টি। এছাড়া সংশোধিত এই বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন ও হার্ডকপি জমা দেওয়ার তারিখও পিছিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী সব পদের বেতন নির্ধারিত হয়েছে। বিভিন্ন পদের মধ্যে সহকারী কম্পট্রোলার পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং সহকারী প্রকৌশলী (সিভিল) পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। এছাড়া ক্যাটালগার পদে বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা এবং ল্যাবরেটরি সহকারী পদের বেতন স্কেল ১১,৩০০-২৭,৩০০ টাকা।
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয় নির্ধারিত ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে এবং প্রার্থীকে অফিস অনুযায়ী পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনর্বিজ্ঞপ্তি পদগুলোতে এর আগে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই।
অনলাইনে আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ৩১ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে, যা আগে ১৮ অক্টোবর ২০২৬ ছিল। এছাড়া অনলাইনে আবেদনের পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাউনলোডকৃত আবেদন ফরম এবং পেমেন্ট রশিদ রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬ করা হয়েছে, যা পূর্বে ১৯ অক্টোবর ২০৬৬ ছিল।