উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মানবসম্পদ বিভাগের অধীন চুক্তিভিত্তিক ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। ব্যাংকিং খাতে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পেলেও নতুন গ্র্যাজুয়েট বা ফ্রেশারদেরও আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে। প্রার্থীদের গ্রাহকসেবামুখী মানসিকতা, চাপের মুখে কাজ করার ক্ষমতা এবং সুশৃঙ্খল ব্যক্তিত্ব থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের ব্যাংকে আসা দর্শনার্থী ও অতিথিদের স্বাগত জানানো, টেলিফোন কল পরিচালনা এবং কুরিয়ার ও নথিপত্র ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে। এছাড়া ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে মৌলিক তথ্য প্রদান এবং অভ্যর্থনাকক্ষের শৃঙ্খলা বজায় রাখতে হবে। আবেদনকারীদের বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে এবং দেশের যেকোনো স্থানে তাদের কর্মস্থল হতে পারে।