উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ সদর উপজেলায় আজ গ্রামীন সড়ক ও প্রতিষ্ঠানের ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সদর উপজেলার চরসিরতা ও পরানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এসব প্রকল্প উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কোনাপাড়া রফিকুলের বাড়ী হতে ঈওগাহ মাঠ পর্যন্ত সড়ক সংস্কার, চরখরিচা ইদগাহ মাঠ হাত পীরবাড়ী সড়ক ও কালভার্ট সংস্কার এবং সিরতা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের নামাজ খানা নির্মাণ। এছাড়া বিভিন্ন এলাকার রাস্তা, ড্রেন ও মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।
এ কর্মসূচি শেষে বিকালে চরসিরতা বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এসব কর্মসূচিতে ময়মনসিংহ কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল আহম্মেদ ও সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাব্বির আহম্মেদ শামীম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।