উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উৎসবের মরসুমে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনছে মোটোরোলা। মডেলটির নাম সিগনেচার-২৭ এবং সব কিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর থেকে এটি পাওয়া যাবে। মুঠোবন্দি ডিভাইসটির বৈশিষ্ট্য ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে নির্মাণকারী সংস্থা। গ্রাহক মহলে এই ফোনটি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জ়েন-৬ প্রসেসার। এর মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সলের এবং এটি তৈরি করেছে সনি। এ ছাড়া এতে ২০০ মেগাপিক্সলের টেলি ফোটো জ়ুম লেন্সের সুবিধা পাবেন ব্যবহারকারী। কেনার পর সাত বছর সফটঅয়্যার আপডেটের সুবিধা মিলবে বলে জানিয়েছে মোটোরোলা।
সূত্রের খবর, এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড বা আইওএসের বাইরে গ্রাফিং ওএস নামক পৃথক অপারেটিং সিস্টেম থাকতে পারে। ভারতীয় বাজারে মোটোরোলা সিগনেচার ২৭-এর সম্ভাব্য দাম ৮৯,৯৯৯ টাকা। মডেলে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মিলবে, এবং কিছু প্ল্যাটফর্মে ছাড়ে এটি ৬৯,৯৯৯ টাকায় বিক্রি হতে পারে।