উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রায় এক যুগ হলো নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমার এই নায়িকাকে নিয়ে সর্বশেষ নারগিস আক্তার পুত্র এখন পয়সাওয়ালা সিনেমাটি নির্মাণ করেছিলেন। প্রায় এক যুগ আগে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার পর আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি।
কানাডা থেকে ববিতা জানান যে বিগত প্রায় এক যুগে অনেক নির্মাতাই গল্প শুনিয়েছেন কিন্তু কারও গল্পই তাঁর মন ছুঁয়ে যায়নি। তিনি মন-প্রাণে একজন চলচ্চিত্রাভিনেত্রী এবং জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। এখনো তিনি একটি খুব ভালো মৌলিক গল্পের প্রতীক্ষায় আছেন যাতে অভিনয় করার আগ্রহ তিনি পান।
তিনি আরও বলেন পাশের দেশের জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পীদের কেন্দ্র করে এখনো সিনেমা নির্মিত হয় এবং তাঁরা সিনেমার প্রাণ হয়ে ওঠেন। অথচ আমাদের দেশে আলমগীর ও সোহেল রানার মতো শ্রদ্ধেয় শিল্পীরা বেঁচে থাকলেও তাদের নিয়ে ভালো গল্পের সিনেমা নির্মাণে নির্মাতারা সাহস পান না। অভিজ্ঞ শিল্পীদের কাজে লাগাতে না পারায় জীবনের শেষ প্রান্তে এসে একটি ভালো মৌলিক গল্প না পাওয়ার আফসোস রয়েছে তাঁর।