উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কে জড়ানোর পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার এ ফেসবুক পোস্টের বার্তাটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা চ্যাটজিপিটি দিয়ে সাজানো হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পোস্টের শুরু এবং শেষে যুক্ত কিছু অপ্রাসঙ্গিক বাক্য থেকে বিষয়টি স্পষ্ট হয়।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে নানা ধরনের প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে। তোলন নামের একজন ফেসবুকে স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, ইশরাক ভাই যে পোস্ট দিয়েছেন তা চ্যাটজিপিটি দিয়ে লিখিয়েছেন। তৌফিক আহমেদ মূসা ও মো. কেফায়েতুল্লাহসহ অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও ব্যঙ্গ প্রকাশ করেছেন।
এর আগে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে তিনি দাবি করেন, আত্মরক্ষার জন্যই কেবল বৈধ অস্ত্র প্রদর্শন করা হয়েছিল। পরে পদত্যাগের ঘোষণা সংক্রান্ত তার স্ট্যাটাসটি এআই দিয়ে লিখে পোস্ট করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।