উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দেখা গেছে, সবচেয়ে বেশি সরকারি ছুটির দেশের তালিকায় শীর্ষ দশে স্থান করে নিয়েছে বাংলাদেশ। জাতীয় দিবস এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে এসব ছুটি দেওয়া হয়। মাঝেমধ্যে নির্বাহী আদেশেও সরকারি ছুটি বাড়ানো হয়ে থাকে।
তালিকা অনুযায়ী, বাংলাদেশে বছরে মোট ২২ দিন সরকারি ছুটি রয়েছে। এর মাধ্যমে পঞ্চম অবস্থানে রয়েছে দেশটি। অন্যদিকে, ৩৫ দিন সরকারি ছুটি নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছে নেপাল। এছাড়া চিলি ও লিশটেনস্টাইনে ২০ দিন এবং ভারত ও কম্বোডিয়ায় ২১ দিন করে সরকারি ছুটি রয়েছে।
তালিকায় আরও রয়েছে শ্রীলঙ্কা ও মিয়ানমার, যে দেশ দুটিতে ২৫ দিন করে সরকারি ছুটি পালিত হয়। ইরানে ২৬ দিন এবং ইউরোপের ছোট দেশ লিশটেনস্টাইনে ২০ দিন সরকারি ছুটি রয়েছে। বৈচিত্র্যময় সংস্কৃতি ও ধর্মীয় উৎসবের আধিক্যের কারণে এই দেশগুলোর ছুটির তালিকা দীর্ঘ হয়েছে।