উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত পরিচয়পত্র পেশ করেছেন। স্থানীয় সময় সোমবার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ডিপ্লোম্যাটিক কোরের সহকারী মার্শাল সারাহ বৃটন ওবিইর কাছে এই পরিচয়পত্র পেশ করা হয়।
এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কূটনৈতিক দায়িত্ব শুরুর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির রাজার কাছে মূল পরিচয়পত্র পেশ করার আগে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক প্রক্রিয়া।
এ সময় হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেন। এছাড়া দুই দেশের মধ্যকার বহুমুখী অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।