উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৯ থেকে ১২ গ্রেডে ১৩৫টি শূন্য পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সাব-রেজিস্ট্রার পদে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদের জন্য গ্রেডভেদে বেতন স্কেল নির্ধারিত হয়েছে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব গ্রেডের আবেদন ফি ৫০ টাকা এবং অন্যান্যদের জন্য ১০ থেকে ১৪ নম্বর পদের ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।