উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুজোর মরসুমে বাজারে দুটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চিনা প্রস্তুতকারক সংস্থা ভিভো। এর মধ্যে একটি ফোল্ডেবল বা ভাঁজ করা মডেল এবং অন্যটি ভি সিরিজের নতুন হ্যান্ডসেট। চলতি বছরের ৬ অক্টোবর থেকে বিপণী এবং ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে ডিভাইস দুটি।
গত বছর ভিভোর এক্স ফোল্ড-৫ মডেলের দাম ছিল প্রায় দেড় লাখ টাকা, আর এ বারের নতুন এক্স ফোল্ড-৬ মডেলটির মূল্য ছাড়িয়ে গিয়েছে দু’লাখ টাকা। পাশাপাশি, ভি-৮০ মডেলের প্রারম্ভিক মূল্য ৬০ হাজার টাকার বেশি রাখা হয়েছে, যা ঐতিহ্যগত মাঝারি বাজেটের পরিসর থেকে অনেকটাই বেশি।
নতুন ফ্ল্যাগশিপ মডেল এক্স ফোল্ড-৬তে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং ৭,০০০ এমএইচ ব্যাটারি। অন্য দিকে, ভি-৮০ মডেলে ৫৫০ এমপি জ়াইস ক্যামেরার সঙ্গে ৭,২০০ এমএইচ ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে।