উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ২৬ অক্টোবর ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের দৌড়ে নিউ ইয়র্ক টাইমস ও দ্য অ্যাথলেটিকের বিশ্লেষণে আলোচনায় রয়েছেন পাঁচ তারকা ফুটবলার।
এই তালিকায় থাকা হ্যারি কেইন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৭৩ গোল করলেও বড় দলীয় শিরোপার ঘাটতি রয়েছে। অন্যদিকে বায়ার্ন ও ফ্রান্সের জার্সিতে মাইকেল অলিসে ৫৩ ম্যাচে ২০ গোল ও ৩২ অ্যাসিস্ট করে নজর কেড়েছেন।
বার্সেলোনা ও স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ৩৮ ম্যাচে ২২ গোল ও ১৫ অ্যাসিস্ট করে দারুণ ছন্দে আছেন। আর রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতলেও বড় দলীয় শিরোপার অভাব রয়েছে।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও রদ্রি স্পেনকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জেতায় ব্যালন ডি’অরের আলোচনায় রয়েছে তার নামও।