উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক পদে একজন প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং প্রাথমিকভাবে এই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর।
নির্বাচিত প্রার্থীর মাসিক মূল বেতন হবে ১ লাখ ৪৯ হাজার টাকা। এর সঙ্গে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে দুটি উৎসব ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩ নভেম্বরের মধ্যে ডিপিডিসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ৩ হাজার টাকা রকেট বা নগদের মাধ্যমে জমা দিতে হবে।