উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ‘ইনট্যাক ২০২৬’-এ অংশ নিয়েছে মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএইচডি। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক আসরে নিজেদের কার্যক্রম ও সেবার পরিধি তুলে ধরে মালয়েশিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত এই ট্রাভেল এজেন্সি, যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি করে।
কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে প্রদর্শনীর শেষ দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সেখানে মাইশা ট্রাভেল আন্তর্জাতিক পর্যটন বাজারে মালয়েশিয়াকে গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা, সেবা প্রদান ও আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনায় বিনিয়োগকারী আকর্ষণে নিজেদের সক্ষমতা প্রদর্শন করে।
টানা দ্বিতীয়বারের মতো এ আয়োজনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। মেলার দুটি বুথের মাধ্যমে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এবং পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠান এম৩৬০ আইসিটি যৌথভাবে দেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তিনির্ভর নানা সেবা তুলে ধরে।
আয়োজন সম্পর্কে মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিন্টু এমডি ইসহাক বলেন, “আমার এখানে এসে খুব ভালো লাগছে। বাহির থেকে অনেক বড় বড় কোম্পানি এসেছে। আমরাও চাই মালয়েশিয়া থেকে কিছু ইনভেস্টর বাংলাদেশে নিয়ে যেয়ে বাংলাদেশের বিভিন্ন খাতে ইনভেস্ট করতে পারি। সেটাই আমরা চাই।”