উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। তৃতীয় থেকে ২০তম গ্রেডের ১৪টি ভিন্ন পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত ফরম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের মধ্যে রয়েছে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, চিফ মেডিক্যাল অফিসার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। এছাড়া পিএ, ক্যাটালগার, স্টোরকিপার, ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডিপটিউবওয়েল অপারেটর, ল্যাব অ্যাটেনডেন্ট এবং অফিস সহায়ক পদ রয়েছে।
পদভেদে বেতন স্কেল ও গ্রেড ভিন্ন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অধ্যাপক ও চিফ মেডিক্যাল অফিসার পদের বেতন গ্রেড-৩, সহযোগী অধ্যাপক পদের গ্রেড-৪ এবং প্রভাষক ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার পদের বেতন গ্রেড-৬।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল চারটা পর্যন্ত এই নিয়োগে আবেদন করার শেষ সময় নির্ধারিত রয়েছে।