উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে এবং বুধবার সকালে বেগুনবাড়িতে অনুষ্ঠিত একটি উঠান বৈঠক জনসভায় রূপ নেয়। স্থানীয় নারী-পুরুষের ব্যাপক অংশগ্রহণ দেখে মনে হচ্ছে এখানকার জনগণ শুধু দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের অপেক্ষাতেই রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি ১২ ফেব্রুয়ারির মতো ফলাফল ইঞ্জিনিয়ারিং করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে স্থানীয়দের সতর্ক থাকার এবং প্রয়োজনে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রশাসন নিরপেক্ষতা হারালে ঠাকুরগাঁওয়ের জনগণ চুপ করে বসে থাকবে না এবং নির্বাচিত হলে এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ওয়াসিদ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সাঈদ আহমদ সাইফি।
কৃষি নির্ভর ঠাকুরগাঁওয়ের প্রতিটি পরিবারের জন্য ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে দেলাওয়ার হোসেন বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে কোনো সিন্ডিকেট ও দলীয়করণ থাকবে না। উক্ত অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।