উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছর ‘লোকে বলে’ গানটি দিয়ে দারুণ আলোচনায় আসেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গানটির সুর ও সংগীতায়োজন করেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিওচিত্রে জমিয়ে পারফর্ম করে তিনি গান ও নাচে সবার প্রশংসা কুড়িয়েছেন। এর মাধ্যমেই তিনি এখন নতুন গানের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে গান ছাড়াও অভিনয় নিয়ে বেশ সরব সময় কাটাচ্ছেন এই তারকা। দীর্ঘদিন পর তিনি ওটিটির কাজ শুরু করেছেন এবং আইস্ক্রিনের জন্য ‘লাপাত্তা’ নামক একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। কমেডি-রোমান্টিক ঘরানার এই ফিল্মটি খুব দ্রুতই মুক্তি পাবে। ফারিয়া জানিয়েছেন, আগে কখনো তিনি এমন চরিত্রে অভিনয় করেননি, তাই এটি নিয়ে তিনি বেশ আশাবাদী।
অন্যদিকে এই কাজের বাইরে তিনি জাজ মাল্টিমিডিয়ার ‘লজ্জা’ নামক সিনেমার শুটিং শুরু করেছেন। আবদুল আজিজের গল্পে সমাজ সচেতনতামূলক এই সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন। এই সিনেমায় প্রথমবারের মতো নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে মুক্তির পর এটি আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পাবে।