উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দারুণ শুরুর পরও ব্যাটিং বিপর্যয়ের কারণে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন উইকেটে ১৫৭ রান তুলে জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত ৪৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগার যুবারদের। তবে এই হারের পরও চার ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েই দলীয় সংগ্রহ ১৫৭ রানে নিয়ে যায় বাংলাদেশ এবং জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলে।
তবে এরপরই মিডল ও লোয়ার অর্ডারের চরম ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল, ফলে ১৯৪ রানেই গুটিয়ে যায় টাইগার যুবাদের ইনিংস। সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেলেও এই ম্যাচে ৪৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় বাংলাদেশ দল।