উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী এবং সম্মেলন—‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইএনটিএসি '২৬)। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
এবারের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং দেশের অন্যতম ট্রাভেলটেক প্রতিষ্ঠান এমথ্রিসিক্সটি আইসিটি অংশগ্রহণ করেছে।