উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এই তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে তিব্বতে এই ভূকম্পন অনুভূত হয়। সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে।
ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। কেন্দ্রস্থলের ৫ কিলোমিটারের মধ্যে এলাকার গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
স্থানীয় এলাকায় ভূমিকম্পটি অত্যন্ত স্পষ্টভাবে অনুভূত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর কেন্দ্রস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।