উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অবিশ্বাস্য এক রান তাড়ায় ইংল্যান্ডকে ২ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা দল। ৪৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এক বল বাকি থাকতেই জয় তুলে নেয় লংকানরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪২৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার পথে ব্রুক ১১৬ বলে ২১ চার ও ১০ ছক্কায় মোট ২০২ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৩০ রানের পাহাড়সম লক্ষ্য সফলভাবে টপকে যায় শ্রীলঙ্কা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পবন রত্নায়েকে ১৩০ রান, আবিস্কা ফার্নান্দো ৯৭ রান এবং দাসুন শানাকা ৯৭ রান করে।
উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ৪৩৫ রান তাড়া করে জয়ের রেকর্ডটি রয়েছে দক্ষিণ আফ্রিকার দখলে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিল প্রোটিয়ারা।