উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার লালমাইয়ে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে এসআরবি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
অভিযানে ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বাক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
এসআরবি ১১ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করতেন। বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজখবর নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয় এবং বিপুল পরিমাণ অস্ত্রসহ তাঁকে আটক করা হয়।