উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সংগীতাঙ্গনে তিন দশকেরও বেশি সময় ধরে গিটারের সুরে অসংখ্য শিল্পীর গান সমৃদ্ধ করা গিটারবাদক রাসেল খান আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা যান এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। বৃহস্পতিবার সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি এবং চিকিৎসকের ভাষ্য অনুযায়ী স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজানোই ছিল তার জীবনের শেষ মঞ্চ পরিবেশনা।
দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন এবং বিভিন্ন মঞ্চ পরিবেশনায় তার গিটার ছিল পরিচিত অনুষঙ্গ। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বনানীতে জানাজা শেষে তার মরদেহ বিক্রমপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।