উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য গণসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধির ওপর নানা গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এতে এলাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।