উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আগামীকাল শনিবার ২৪ অক্টোবর এক দিনের সাংগঠনিক সফরে মৌলভীবাজার যাচ্ছেন। সফরকালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
একদিনেসের এই সফরে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে তার মতবিনিময় করার কথা রয়েছে। স্থানীয় জেলা শাখা এই সফরকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
এই সাংগঠনিক সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্ধারিত কর্মসূচিগুলো সফলভাবে শেষ করে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।