উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুটি পদে মোট ৬২ জন কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় জানিয়েছে, আগ্রহীরা আগামী ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী সিস্টেম ম্যানেজার পদে ১ জন এবং প্রিন্সিপাল অফিসার পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। তৃতীয় গ্রেডের সিস্টেম ম্যানেজার পদের বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ষষ্ঠ গ্রেডের প্রিন্সিপাল অফিসার পদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
আবেদনের জন্য সিস্টেম ম্যানেজার পদে কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি এবং চার বছরের অভিজ্ঞতার পাশাপাশি কিছু শর্ত পূরণ করতে হবে। প্রিন্সিপাল অফিসার পদের জন্য স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
২০২৬ সালের ১ জুন তারিখে সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছর হতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে ২০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং ফি জমা দেওয়া যাবে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।