উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক অবরোধ পালিত হচ্ছে। শনিবার ২৪ অক্টোবর ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধের সমর্থনে শহরের মানিকছড়ি ও কুতুকছড়ি সড়কের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেছেন আন্দোলনকারীরা।
অবরোধের কারণে জেলা শহর থেকে খাগড়াছড়ির গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও রাঙ্গামাটি শহরের অভ্যন্তরে যানবাহন ও নৌপথে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জনভোগান্তি এড়াতে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধ সরবরাহকারী যান ও সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত রাখা হয়। এদিকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের তিন দফা দাবིতে অনির্দিষ্টকালের সাজেক অবরোধও তৃতীয় দিনের মতো শান্তিপূর্ণভাবে চলছে।
সাজেক ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।