উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগের মতো সহজে শক্ত ঢাকনা খুলতে পারছেন না কিংবা ভারী ব্যাগ বহন করতে কষ্ট হচ্ছে? হাতের মুঠোর শক্তি বা হ্যান্ড গ্রিপ স্ট্রেন্থ কমে যাওয়ার কারণে এমন হতে পারে। হাতের মুঠোর শক্তি শারীরিক সক্ষমতা ও সুস্থভাবে বয়স বাড়ার একটি গুরুত্বপূর্ণ সূচক। নিয়মিত ব্যায়াম এবং পেশির শক্তি বাড়ানোর অনুশীলন এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।
সিঁড়ি দিয়ে ওঠার সময় আগের চেয়ে বেশি হাঁপিয়ে যাওয়া বা পায়ে শক্তি না পাওয়া শারীরিক সক্ষমতা কমে যাওয়ার লক্ষণ হতে পারে। সিঁড়ি ভাঙতে পেশির শক্তি, ভারসাম্য ও হৃদ্যন্ত্রের কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়সের সঙ্গে পেশির ভর ও শক্তি কমে যাওয়ার সমস্যাকে বলা হয় সারকোপেনিয়া। আগের তুলনায় হাঁটার গতি কমে গেলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রায় ১২ হাজার মানুষের ঘুমের তথ্য বিশ্লেষণ করে ঘুমের ধরন ও জৈবিক বয়সের মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন। বয়স বাড়ার সঙ্গে ঘুমের ধরনে পরিবর্তন আসতে পারে, রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া খারাপ ঘুমের ইঙ্গিত দেয়। তবে ঘুমের সমস্যা মানেই দ্রুত বার্ধক্য নয়, এর পেছনে মানসিক চাপ বা অন্যান্য শারীরিক সমস্যাও থাকতে পারে।
জন্মতারিখ অনুযায়ী বয়সকে বলা হয় কালানুক্রমিক বয়স এবং কোষ ও অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা বিবেচনায় বয়স হলো জৈবিক বয়স। বয়সের তুলনায় শরীর দ্রুত বুড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিতে পারে এমন আটটি লক্ষণ খেয়াল রাখা উচিত। কোনো লক্ষণ হঠাৎ দেখা দিলে বা দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।