উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে ৩৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে।
আগ্রহী প্রার্থীদের ৩১ অক্টোবর ২০২৬ তারিখে বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।
প্রথম তিন মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০ হাজার টাকা দেওয়া হবে। চতুর্থ মাস থেকে এইচএসসি পাস প্রার্থীরা ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ২৯ হাজার ৩৪৭ টাকা বেতন পাবেন।
নিয়োগপ্রাপ্তদের মোটরসাইকেল নিয়ে কাজে যোগ দিতে হবে এবং নারী কর্মীদের যোগদানের তিন মাসের মধ্যে মোটরসাইকেল কিনতে হবে। মাঠপর্যায়ে কাজের জন্য জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসে দুই হাজার টাকা ভাতা দেওয়া হবে।
ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় এই নিয়োগ দেওয়া হবে। আগামী ৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় নির্ধারিত কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।