উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে একটি অশনিসংকেত বলে উল্লেখ করেছেন এবং শিল্পীর দীর্ঘায়ু কামনা করেছেন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্কিং করে রাখা আসিফের ব্যক্তিগত গাড়িতে এই হামলা চালায় দুর্বৃত্তরা। তবে সৌভাগ্যবশত ওই সময় গাড়িতে শিল্পী উপস্থিত ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে মগবাজারে আসিফের ব্যক্তিগত কার্যালয়ের কাছেই গাড়িটি রাখা ছিল। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার পর পুলিশ জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। sঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কী কারণে এমন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছে।