উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল ফয়সালির বিপক্ষে গোল করে পর্তুগিজ মহাতারকা নিজের অফিশিয়াল ক্যারিয়ারের গোলসংখ্যা নিয়ে গেছেন ৯৮২-তে।
আল ফয়সালির মাঠে ৩-১ গোলের জয়ে রোনালদো করেছেন আল নাসরের দ্বিতীয় গোলটি। জোয়াও ফেলিক্সের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি, আর দলের হয়ে অন্য গোল দুটি করেন আল হামদান ও অ্যাঞ্জেলো।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোল এখন ৯৮২টি। এর মধ্যে ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে করেছেন ৮৩৬ গোল এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তাঁর গোল ১৪৬টি।
ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র ১৮ গোল। চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি তাঁর ষষ্ঠ গোল।