উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের আয়োজনে স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এবং নির্বাচন বিভাগের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ অক্টোবর) আয় the-প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া এবং জেলা সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম প্রধান। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্রীয় কোর্ট ট্রেইনার সাদেক হোসেন ভূঁইয়া, মো. হারুন আর রশিদ ওসমানী, আবদুল মালেক, রুহুল আমিন খান ও কামরুজ্জামান সোহেল।
উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী ইউপি চেয়ারম্যান প্রার্থী ছাড়াও পৌরসভা নির্বাচন বিভাগের সভাপতি ও সেক্রেটারিরা এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন পরিচালনা ও প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।