উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাজিদা ফাউন্ডেশন’ তাদের ‘সূচনা’ কর্মসূচির আওতায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ফিল্ড অফিসার’ পদে ২০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর বা ডিগ্রি অথবা স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২৪ থেকে ৩৬ বছরের মধ্যে। এছাড়া দেশের যেকোনো প্রত্যন্ত ও গ্রামীণ শাখায় প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শিতা ও বৈধ লাইসেন্স থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে।
নির্বাচিত কর্মীদের মূল দায়িত্ব হবে মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণগ্রহীতা নির্বাচন করে ঋণ বিতরণ এবং নিয়মিত কিস্তি ও সঞ্চয় আদায় নিশ্চিত করা। এর পাশাপাশি কেন্দ্র গঠন, সদস্যদের প্রশিক্ষণ, ঋণের ফাইল প্রস্তুত এবং অফিস পর্যায়ে দৈনন্দিন হিসাব ও রেজিস্টার হালনাগাদ রাখতে হবে।
শিক্ষানবিশকালে পদটিতে মাসিক সাকল্যে বেতন ডিগ্রি পাস প্রার্থীদের জন্য ২২ হাজার ৫০০ টাকা এবং স্নাতক (সম্মান) পাস প্রার্থীদের জন্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। স্থায়ীকরণের পরও বেতন একই থাকবে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি ও দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন।