উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাথেয় ইসলামে দান-সদকা শুধু একটি পুণ্যময় কাজ নয়, এটি সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করার অন্যতম প্রধান হাতিয়ার। কষ্টে উপার্জিত হালাল অর্থ সঠিক স্থানে ও সঠিক পাত্রে প্রদান করা ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোরআন ও হাদিসতে এ বিষয়ে সুস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ নীতিমালা রয়েছে।
যেকোনো দানে সবচেয়ে বেশি হকদার হলেন অভাবী নিকটাত্মীয়রা, এতে দান ও আত্মীয়তা রক্ষা উভয় পুণ্য অর্জিত হয়। সমাজের কিছু মানুষ নিদারুণ অভাবের মধ্যেও আত্মসম্মানের ভয়ে হাত পাতেন না, বিধবা, এতিম ও প্রতিবন্ধীদের দান করা সর্বোচ্চ সওয়াবের কাজ। মসজিদ, মাদ্রাসা বা সুপেয় পানির ব্যবস্থার মতো স্থায়ী জনকল্যাণমূলক খাতে দান করলে মৃত্যুর পরও সওয়াব আমলনামায় যুক্ত হতে থাকে।
ইসলামে কর্মক্ষম মানুষের ভিক্ষাবৃত্তিকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং পেশাদার ভিক্ষুকদের দান করা অনুচিত। সুস্থ ও কর্মক্ষম হওয়া সত্ত্বেও প্রতারণার আশ্রয় নেওয়া ব্যক্তিদের দান করা মাকরুহ বা অপছন্দনীয়।
ইসলামবিরোধী কাজ বা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দান করা সম্পূর্ণ নিষিদ্ধ। সঠিক খাত নির্বাচন করা মুমিনের প্রজ্ঞার পরিচায়ক, এতে দানের সুফল সমাজ পায় এবং দাতার আমলনামা সমৃদ্ধ হয়।