উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। গত শনিবার ২৪ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, একটি দুর্বৃত্ত চক্র অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।