উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শুক্রবার দেশটির পবিত্র মক্কা নগরী অবস্থিত মক্কা প্রদেশে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছে। একই দিনে জেদ্দা শহরের জন্যও এই সতর্কতা জারি করা হয়, তবে এ বিষয়ে কোনো কারণ জানানো হয়নি।
ইয়েমেনে পুনরায় শুরু হওয়া গৃহযুদ্ধের অংশ হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বারবার হামলার শিকার হয়েছে উপসাগরীয় দেশ সৌদি আরব। এই পরিস্থিতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা স্থানীয় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।